চার সাংবাদিককে শোকজ-কর্মস্থলে প্রবেশে বাধা, বিএইচআরএফের প্রতিবাদ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাধারণ সম্পাদক মুজাহিদ শুভসহ বেসরকারি টিভি চ্যানেল এখন টিভির চার সাংবাদিককে শোকজ এবং নিউজরুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএইচআরএফ। একে পেশাগত মর্যাদা ও ন্যায্য প্রক্রিয়ার পরিপন্থী বলে উল্লেখ করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবাদলিপিতে এ কথা জানায় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
বিএইচআরএফের দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে, এখন টেলিভিশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বিশেষ প্রতিবেদক ও বিএইচআরএফের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভসহ চারজন সাংবাদিকের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিস জারি করেছে। একই সঙ্গে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে নিউজরুমে সাময়িকভাবে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিএইচআরএফের মতে, এ ধরনের পদক্ষেপ সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করে এবং ন্যায্য ও আইনসম্মত প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
সংগঠনটি মনে করে, যেকোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছ নীতিমালা অনুসরণ, লিখিত অভিযোগ প্রদান, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং আইনসম্মত প্রক্রিয়া নিশ্চিত করা অপরিহার্য।
প্রতিবাদলিপিতে অবিলম্বে স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভূত সংকট সমাধানের দাবি জানানো হয়। একই সঙ্গে গণমাধ্যমে ভীতির পরিবেশ নয়, বরং স্বাধীন ও পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি।
এখন টেলিভিশন কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত দায়িত্বশীল ও গ্রহণযোগ্য পদক্ষেপ নেবে আশা প্রকাশ করেছে স্বাস্থ্য সাংবাদিকদের সংগঠনটি।
এমইউ/
-
০২ মার্চ, ২০২৬
বিএইচআরএফের ইফতারে স্বাস্থ্য ব্যবস্থাপক ও চিকিৎসক নেতারা
‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ায় গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি’
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৬
-
১৯ ডিসেম্বর, ২০২৫
-
২৭ নভেম্বর, ২০২৫
বিএইচআরএফ সদস্যদের সঙ্গে ওজিএসবির মতবিনিময়ে বক্তারা
‘মাতৃমৃত্যু হ্রাসের হার স্থিমিত, গতিশীলতায় মানসম্মত পদক্ষেপ জরুরি’
-
১৮ অক্টোবর, ২০২৫
-
১১ অগাস্ট, ২০২৪
-
১৫ জুলাই, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৩
-
০২ অক্টোবর, ২০২২
-
১৩ অগাস্ট, ২০২২