২০ জানুয়ারী, ২০২৬ ১০:৩২ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ২৬ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ২৬ জন
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে আরও ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ৩, চট্টগ্রামে ৫, ঢাকায় ১২ (দুই সিটিসহ), খুলনায় ২, ময়মনসিংহে ২, রাজশাহীতে ১ এবং সিলেটে ১ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছর মোট ৮৩৫ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৫২০ জন পুরুষ ও ৩১৫ জন নারী। তবে এই সময়ে ৬৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গুতে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকায় ও অন্যজন রাজশাহীর বাসিন্দা। এর মধ্যে একজন দুই বছরের শিশু।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত