বিসিপিএস ফেলো ডা. কোহিনুর আহমেদের মৃত্যুতে প্রতিষ্ঠানটির শোক প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ফেলো, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. কোহিনুর আহমেদ গত ৫ জানুয়ারি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার মৃত্যুতে বিসিপিএসের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামালের স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, ‘ডা. কোহিনুর আহমেদ একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে চিকিৎসা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে বিসিপিএস একজন গুণী ফেলো ও মানবিক চিকিৎসককে হারালো, যা অপূরণীয় ক্ষতি।’
বিসিপিএসের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
টিআই/
-
২৩ জুন, ২০২০