১৩ জানুয়ারী, ২০২৬ ০৭:৫৮ পিএম

বিএমইএসির স্বীকৃতি পেল ঢামেক ও সোহরাওয়ার্দী মেডিকেল

বিএমইএসির স্বীকৃতি পেল ঢামেক ও সোহরাওয়ার্দী মেডিকেল
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) চূড়ান্ত পরিদর্শন ও মানদণ্ড যাচাই শেষে, দেশের প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজকে (এসএইচএসএমসি) স্বীকৃতি প্রদান করেছে।

সোমবার (১২ জানুয়ারি) বিএমইএসি আলাদা দুইটি চিঠিতে মেডিকেল কলেজ দুটিকে এ তথ্য জানিয়েছে।

বিএমইএসি জানায়, উক্ত দুই কলেজ প্রয়োজনীয় সকল একাডেমিক ও প্রশাসনিক মানদণ্ড পূরণ করায় আগামী পাঁচ বছরের জন্য তাদের পূর্ণাঙ্গ স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই স্বীকৃতি দেশের মেডিকেল শিক্ষার আন্তর্জাতিক মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন এবং বিদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের ডিগ্রির গ্রহণযোগ্যতা বাড়াতে এ স্বীকৃতির গুরুত্ব অপরিসীম।

এসএইচএসএমসির এমবিবিএস প্রোগ্রামের স্বীকৃতি নিশ্চিতকরণে বিএমইএসি জানিয়েছে, কলেজের ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি প্রোগ্রাম সমস্ত নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে। পাঁচ বছরের জন্য ‘এক্রিডিটেশন’ স্ট্যাটাসসহ স্বীকৃতির সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি কলেজকে বার্ষিক অগ্রগতির প্রতিবেদন জমা দিয়ে মানদণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস প্রোগ্রামের ক্ষেত্রেও একইভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিএমইএসি আশা করছে, কলেজটি নিয়মিত প্রতিবেদন দেবে এবং একাডেমিক পরিবেশ বজায় রাখবে।

বিএমইএসির এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক