ছাত্রশিবির মেডিকেল জোন শাখার সভাপতি ও সেক্রেটারি পুনর্নির্বাচিত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন শাখার ২০২৬ সেশনের সভাপতি ও সেক্রেটারি পুনর্নির্বাচিত হয়েছেন ডা. যায়েদ আহমাদ ও ডা. জুলফিকার আলী।
সোমবার (১২ জানুয়ারি) মেডিকেল জোন শাখার সদস্য সমাবেশে দায়িত্বশীলদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন ডা. যায়েদ আহমাদ। পরে ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির মেডিকেল জোনের সেক্রেটারি মনোনীত হন ডা. জুলফিকার আলী।
ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজোয়ানুল হক, সাবেক কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. মিনহাজুল আবেদীন এবং সাবেক কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক ডা. মমিনুল এহসান ও ডা. মোস্তাফিজুর রহমান।
সমাবেশে ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ডা. যায়েদ আহমাদ। পরে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ নবনির্বাচিত সভাপতিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান।
এরপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ডা. যায়েদ আহমাদ শাখা সেক্রেটারি হিসেবে ডা. জুলফিকার আলীকে মনোনীত করেন।
সবশেষে নতুন সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।
এমইউ/