১৪ জানুয়ারী, ২০২৬ ০১:০৫ পিএম

গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের নতুন পরিচালক ডা. সহিদুর রহমান

গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের নতুন পরিচালক ডা. সহিদুর রহমান
অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান। তিনি একই প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। 

মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত গত ২৪.১২.২০২৫ তারিখে ৪৫.০০.০০০০.১৪৭.১২.০৫৮.২৫.১১৯৪ নং স্মারকে অধ্যাপক গ্যাস্ট্রোএন্টারোলজি পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তার যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

অধ্যাপক ডা. মো. সহিদুর রহমানকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত