১৪ জানুয়ারী, ২০২৬ ০৩:০৭ পিএম
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ

টেকনাফের শিশু আফনানের অবস্থা সংকটাপন্ন, দেশেই চিকিৎসার সিদ্ধান্ত

টেকনাফের শিশু আফনানের অবস্থা সংকটাপন্ন, দেশেই চিকিৎসার সিদ্ধান্ত
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনান।

মেডিভয়েস রিপোর্ট: মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানকে সংকটাপন্ন অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (নিন্স) চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসায় গঠিত বোর্ডের সভা শেষে বুধবার (১৪ জানুয়ারি) জানানো হয়, গুলির আঘাতে মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ায় তার স্ট্রোক হয়েছে। মস্তিষ্কের ডান পাশে চাপ বেড়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আপাতত দেশেই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেডিকেল বোর্ড জানিয়েছে, বর্তমানে যে চিকিৎসা চলমান রয়েছে, তার সঙ্গে অতিরিক্ত কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। বিশেষ করে মস্তিষ্কের চাপ কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুটিকে এখনো মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে, অর্থাৎ কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চালু রয়েছে।

মেডিকেল বোর্ড জানায়, হুজাইফার গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী জ্ঞানের মাত্রা ১৫-এর মধ্যে ৭, যা তার অবস্থাকে গুরুতর হিসেবে নির্দেশ করে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ পর্যায়ে তার শারীরিক অবস্থার প্রতিটি পরিবর্তন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিন্সেরইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু মেডিভয়েসকে জানিয়েছেন, আপাতত দেশেই হুজাইফার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার অবস্থা অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ধাপে ধাপে নির্ধারণ করা হবে।

গুলিতে মস্তিষ্কে রক্তনালীর ক্ষতি ও স্ট্রোক হওয়ায় হুজাইফার চিকিৎসা অত্যন্ত জটিল। এ কারণে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা অব্যাহত রাখা হচ্ছে।

হুজাইফার চিকিৎসায় গঠিত বোর্ডের সদস্য হলেন হাসপাতালের পরিচালক ডিরেক্টর, যুগ্ম ডিরেক্টর, অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান, ডা. মনিরুল ইসলাম, ডা. হুমায়ুন কবীর হিমু, ডা. সুদীপ্ত কুমার মুখার্জি, ডা. সিরাজুল ইসলাম, ডা. ফরহাদ হোসেন চৌধুরী।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক