১০ জানুয়ারী, ২০২৬ ০১:২০ পিএম

অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির মেডিকেল জোনের শিক্ষাবৃত্তির ঘোষণা

অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির মেডিকেল জোনের শিক্ষাবৃত্তির ঘোষণা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ঢাকার পাঁচটি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৯ জানুয়ারি) সংগঠনটির মেডিকেল জোন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে যেসব শিক্ষার্থী আর্থিক সংকটে রয়েছেন, তাঁরা শিক্ষাবৃত্তি সংক্রান্ত সহায়তার জন্য নির্ধারিত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

যোগাযোগের জন্য ঢাকার চারটি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের ছয়জন প্রতিনিধির মুঠোফোন নম্বর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন— ঢাকা মেডিকেল কলেজের তৌহিদুল আবেদীন তানভীর (০১৬৪৩৮২৬৮৭৭), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মশিউর রহমান (০১৭৬৩৭৭২৩২৮), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লিমন সরকার (০১৭৭৬৮০২৪৯৭), মুগদা মেডিকেল কলেজের আদনান হামিম (০১৫২১৭৪৫৩৬৮)। এ ছাড়া ঢাকা ডেন্টাল কলেজের দুই প্রতিনিধি হলেন সিহাব উদ্দীন (০১৭৫২১৮০৯০৩) ও আকরামুল ইসলাম আকাশ (০১৮৭৯৭৩০৬৩০)।

মেডিকেল জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল শিক্ষায় সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত