২৯ ডিসেম্বর, ২০২৫ ১১:২৪ এএম

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী ডা. আবদুল্লাহিল কাফি

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী ডা. আবদুল্লাহিল কাফি
ডা. মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ডা. মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি।

এর আগে এই আসনে দলের প্রার্থী হিসেবে অধ্যক্ষ মো. মোন্তাজ আলীকে মনোনীত দেওয়া হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে আদর্শিক রাজনীতি, শিক্ষা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় অনেক জনপ্রিয় হয়ে কাজ করে আসছিলেন।

তবে অবসরজনিত আইনি জটিলতার কারণে তার বদলে সাম্প্রতিক সময়ে দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ডা. আবদুল্লাহিল কাফিকে ওই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এলাকায় গরিবের ডাক্তার খ্যাত আবদুল্লাহিল কাফি জনপ্রিয়তা, সামাজিক গ্রহণযোগ্যতা ও মাঠপর্যায়ের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।

মধুপুরের কৃতি সন্তান ডা. কাফি চট্টগ্রামের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর গ্যাস্ট্রোন্টারলজিতে এফসিপিএস এবং মেডিসিনে এমসিপিএস সম্পন্ন করেন। 

ডা. কাফি ছাড়াও এবারের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকায় রয়েছেন ১৯ জন চিকিৎসক। এর মধ্যে আছেন দলের আমীর ডা. শফিকুর রহমান (ঢাকা-১৫) ও নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)। এ ছাড়াও সম্ভাব্য এ তালিকায় আছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) বিভিন্ন পর্যায়ের ১৭ জন চিকিৎসক।

তারা হলেন—অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর), অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল), অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী সদর-২ (সদর), ডা. সুলতান আহমেদ বরগুনা ২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী), ডা. একেএম ফজলুল হক চট্টগ্রাম-৯ (চান্দগাঁও, ডবলমুরিং), ডা. আবু বকর সিদ্দিক মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়), ডা. মোহাম্মদ আব্দুল মোবিন চাঁদপুর-২ (মতলব উত্তর, মতলব দক্ষিণ), ডা. ফরিদুল আলম চট্টগ্রাম-১২ (পটিয়া), ডা. শাহাদাৎ হোসেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক), ডা. মোসলেহ উদ্দীন ফরিদ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা), ডা. মুহাম্মদ আবু নাছের চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, আংশিক পাচঁলাইশ), ডা. এ কে এম আবদুল হামিদ টাঙ্গাইল-৬, ডা. এসএম খালিদুজ্জামান (ঢাকা-১৭), ডা. এ টি এম রেজাউল করিম চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), ডা. আব্দুল বারী রাজশাহী-৪ (বাগমারা), ডা. আব্দুর রহিম সরকার গাইবান্ধা-৫ (গোবিন্দগঞ্জ) ও হোমিওপ্যাথি চিকিৎসক ফখরুদ্দিন মানিক ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী)।

এনডিএফের অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত