১৭ ডিসেম্বর, ২০২৫ ০১:২৭ পিএম

বিজয় দিবসে আরএমসি ছাত্রশিবিরের ‘ভিক্টরি রান’

বিজয় দিবসে আরএমসি ছাত্রশিবিরের ‘ভিক্টরি রান’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মেডিকেল কলেজ (আরএমসি) শাখার উদ্যোগে ‘ভিক্টরি রান উইথ আরএমসি শিবির’ শীর্ষক দৌড় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাতটায় রাজশাহী মেডিকেলের শাকিল ক্যান্টিন প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়। পরে কলেজ গেট ও মুক্তমঞ্চ প্রদক্ষিণ করে টি-বাঁধ এলাকায় গিয়ে কর্মসূচিটি শেষ হয়। এতে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন।

আয়োজকরা জানায়, বিজয় দিবসের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী করে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই ভিক্টরি রানে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দশজনকে মেডেল প্রদান করা হয়। এ ছাড়া সব অংশগ্রহণকারীর জন্য টি-শার্ট ও সকালের নাস্তার ব্যবস্থা করা হয়।

আরএমসি ছাত্রশিবির সভাপতি সাকিব রানা বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাঁরা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সুস্থ রাজনৈতিক ধারা ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও জানান, এ ধরনের উৎসাহব্যঞ্জক ও শিক্ষার্থীবান্ধব আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত