১৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:৩৬ পিএম

এমবিবিএস ও বিডিএসের ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭%

এমবিবিএস ও বিডিএসের ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭%
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত। ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫। আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে এ ফলাফল প্রকাশিত হয়। 

ফলাফল অনুযায়ী, ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১৬৪২ (৬৬.৫৭%) জন, যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০৫১৪ জন (৬১.৮৭%)।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ৫৬৪৫টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩৬০৩ জন (৬৩.৮০%) এবং পুরুষ পরীক্ষার্থী ২০৪২ জন (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১.১৫ পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা ৫৬৪৫টি; যার মধ্যে এমবিবিএস ৫১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা ৭৩৬১টি; যার মধ্যে এমবিসিএস ৬০০১ এবং বিডিএস ১৩৬০। এমবিবিএস কোর্সে ১১১০১টি এবং বিডিএস কোর্স  ১৯০৫টি, অর্থাৎ সর্বমোট ১৩০০৬টি আসনের বিপরীতে এ বছর মোট আবেদনকারী ১২২৬৩২ জন। এদের মধ্যে ৪৯০২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩৬০৪ জন মেয়ে। 

ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১২০৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২১৯২ (১.৭৯%) জন, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ০২ জন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত