১৯ নভেম্বর, ২০২৫ ০৩:৪৪ পিএম
মুগদা মেডিকেল কলেজ আইডিএ’র নতুন কমিটি: সভাপতি ডা. মারুফ, সম্পাদক ডা. তানজীম
ডা. আব্দুল্লাহ আল মারুফ, ডা. মো. তানজীম মাহফুজ মজুমদার। (ছবিতে বাম দিক থেকে)
মেডিভয়েস রিপোর্ট: মুগদা মেডিকেল কলেজে ২০২৫-২৬ সেশনের প্রজ্জ্বলন ব্যাচের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) নতুন কমিটি গঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) মুগদা মেডিকেল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ মাহমুদ আলম এবং অফিস সম্পাদক ডা. মোহাম্মদ আবুল খায়ের নতুন এই কমিটির অনুমোদন করেন।
এর পর আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আব্দুল্লাহ আল মারুফ। সহ সভাপতি হয়েছেন ডা. মুজাহিদুল ইসলাম ও ডা. তন্ময় কুণ্ডু।
নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. তানজীম মাহফুজ মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. মো. আব্বাস আলী।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত