চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২৭৫ জন
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৭৫ জন। এ ছাড়া মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৬৪ জন রোগী।
বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৪ জন রোগী। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে ১৯০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, খুলনা বিভাগে ৫০ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ১৬ জন ও সিলেট বিভাগে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৯০৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেলেন ৬৫ হাজার ৩১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৮ হাজার ৪২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৫ জনের।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং এদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬