এনাম মেডিকেলে বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন
মেডিভয়েস রিপোর্ট: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ—এ প্রতিপাদ্যকে সামনে রেখে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে উদযাপিত হলো বিশ্ব স্ট্রোক দিবস। আজ বুধবার (২৯ অক্টোবর) এনাম স্ট্রোক সেন্টারে দিবসটি উদযাপিত হয়।
এ উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। জনসাধারণকে জীবনরক্ষাকারী বার্তা পৌঁছে দিতে র্যালিতে অংশগ্রহণ করেন হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, শিক্ষক ও শিক্ষার্থীরা।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা স্ট্রোকের প্রাথমিক শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসা শুরুর গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তারা বলেন, ‘আমরা সবাইকে অনুরোধ করছি, স্ট্রোকের প্রাথমিক লক্ষণ F.A.S.T (Face drooping, Arm weakness, Speech difficulty, Time to call) ভালোভাবে জানুন এবং এমন লক্ষণ দেখলে সাথে সাথে চিকিৎসা নিন। মনে রাখবেন, একটি মিনিট বাঁচালে একটি জীবন বাঁচানো সম্ভব।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সমাজের কল্যাণে কাজ করতে এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তারা।
এমইউ/