১৭ অক্টোবর, ২০২৫ ০৮:০১ পিএম

রমেকে ইসলামিক দাওয়াহ সোসাইটির ‘সালাত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

রমেকে ইসলামিক দাওয়াহ সোসাইটির ‘সালাত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজে (রমেক) মেডিকেল ইসলামিক দাওয়াহ সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো ‘সালাত অলিম্পিয়াড ২০২৫’। আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কলেজ গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গ্যালারিতে ছেলে ও মেয়েদের জন্য ছিল আলাদা গ্যালারির ব্যবস্থা।

এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন রংপুর অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। মূলত সালাত বিষয়ক মাসআলা-মাসায়েল, কুরআন ও হাদীসভিত্তিক জ্ঞান এবং দৈনন্দিন ইবাদাতের সঠিক নিয়ম-কানুনকে কেন্দ্র করেই প্রশ্নপত্র প্রস্তুত করা হয় ‘সালাত: নবীজির শেষ আদেশের (শাইখ আহাম্মদ মুসা জীবরিল )’ বই থেকে। 

আয়োজক কর্তৃপক্ষ জানান, এর মূল উদ্দেশ্য হলো বর্তমান ও ভবিষ্যতের চিকিৎসক ও নার্সসমাজের মধ্যে সালাত ও ইসলামিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায় এবং পরীক্ষার শেষে সবার মধ্যেই ছিল আত্মতৃপ্তি ও একটি সুন্দর অভিজ্ঞতা অর্জনের হাস্যোজ্জ্বল প্রতিফলন।

প্রসঙ্গত, পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরবর্তীতে নির্ধারিত তারিখে আয়োজন করা হবে বলে জানায় আয়োজক সংগঠন।

এইচএএম/টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত