১২ অক্টোবর, ২০২৫ ০৭:০২ পিএম

ঢামেকে ‘বিশ্ব আর্থ্রাইটিস দিবসের’ র‍্যালি

ঢামেকে ‘বিশ্ব আর্থ্রাইটিস দিবসের’ র‍্যালি
ঢামেক ‘বিশ্ব আর্থ্রাইটিস দিবসের’ বর্ণাঢ্য র‍্যালি।

মেডিভয়েস রিপোর্ট: ‘প্রতিটি স্বপ্নের পথে, আমরা আছি তোমার সাথে’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হয়ে গেল ‘বিশ্ব আর্থ্রাইটিস দিবসের’ বর্ণাঢ্য র‍্যালি। আজ রোববার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে ক্যাম্পাসে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উদ্যোগে এ র‍্যালি হয়।

র‍্যালিটি ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়াম থেকে শুরু হয়ে কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিনার গেটে গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন ঢামেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. এম. জামান। তিনি আর্থ্রাইটিস রোগের নানাবিধ কারণ, রোগ নির্ণয়, এর চিকিৎসা সম্পর্কে বক্তব্য রাখেন এবং জনসচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেন।

এই রোগের চিকিৎসায় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের পাশাপাশি মেডিসিন, রিউমোটোলজি এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ সকলের সমন্বিত চিকিৎসার কথা বলেন। এ সময় সবাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, ব্যায়াম ও ওজন কমানো এবং পরিমিত আহার করার প্রতি গুরুত্বারোপ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম এবং ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম. এম. জামান। 

আরো ছিলেন সরকারি কর্মচারী হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মুহিবুর রহমান রাফে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিকের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহসান হাবীব, ডা. সোহেল রানা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

র‍্যালির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢামেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এম. এম. জামান এবং র‍্যালি শেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত