০৩ অক্টোবর, ২০২৫ ১২:১৩ পিএম

নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দেওয়ার দাবি ফরহাদ মজহারের

নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দেওয়ার দাবি ফরহাদ মজহারের
ছবি: সিংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডাক্তার ও নার্সের পেশাকে সমমর্যাদার বলে উল্লেখ করে কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেন, ‘নার্সিং পেশা অত্যন্ত মহৎ। এটি কোনোভাবেই ডাক্তারদের অধীনস্থ পেশা নয়। স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান ডাক্তারদের সমতুল্য। তাই নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দিতে হবে।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘উন্নত গণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিতে নার্সিং সংস্কার বাস্তবায়নের দাবি’ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনএ।

ফরহাদ মজহার বলেন, ‘অনেকে স্বাস্থ্য মানে বোঝেন ডাক্তার, প্রেসক্রিপশন আর ওষুধ—যা পুরোপুরি ভ্রান্ত ধারণা। এতে ডাক্তারিকরণ বা ‘মেডিকেলাইজেশন’-এর মাধ্যমে স্বাস্থ্যকে একটি বাজার ব্যবস্থায় পরিণত করা হয়েছে। অথচ প্রকৃত স্বাস্থ্য মানে হলো রোগ প্রতিরোধ, সুষম খাদ্য, সঠিক কৃষিনীতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘নারীদের জীবনে নানা প্রাকৃতিক পরিবর্তন আসে, যেগুলোর জন্য সবসময় ডাক্তারের কাছে যাওয়া লাগে না। সেখানে নার্সরাই মুখ্য ভূমিকা পালন করেন। কিন্তু আজও নার্সদের পেশাকে ডাক্তারদের অধীন করে রাখা হয়েছে। এই অসম মর্যাদার সংস্কার না হলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও খারাপ হবে।’

স্বাস্থ্য খাতে সরকারের নানা প্রতিশ্রুতি ও বাস্তবায়নের অভাব নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, ‘আগের সব সরকারই প্রতিশ্রুতি দিয়েছিল— সবাইকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। অথচ এই প্রতিশ্রুতির নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ আনা হয়েছে। এই টাকার হিসাব কোথায় গেল?’—প্রশ্ন তোলেন ফরহাদ মজহার।

ফরহাদ মজহার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানানিয়ে বলেন, ‘এই বিষয়ে সরকারকে তদন্ত করতে হবে। যদি প্রতিশ্রুতি বাস্তবায়ন হতো, তাহলে নার্সদের মর্যাদা ও অধিকার নিয়ে আজ আমাদের রাস্তায় নামতে হতো না।’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনএর সভাপতি ডা. মো. শরিফুল ইসলাম। এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের নার্সরাও উপস্থিত ছিলেন।

টিআিই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক