১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:২৪ পিএম

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৫ জন

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৫ জন
ছবি: মেডিভয়েস ফাইল

মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে — বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, চট্টগ্রাম বিভাগের ৭৯ জন, ঢাকার বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৮৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১৪১ জন, খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, রংপুর বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন ও সিলেট বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন।    

একই সময়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ৬৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ১৮০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।  

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ১৯২ জন। এর মধ্যে ৬০ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক আট শতাংশ নারী রয়েছেন।   

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক