১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৩৪ পিএম

মিটফোর্ড ওষুধ মার্কেটে অভিযান, অনিবন্ধিত ওষুধ ও ইনসুলিন জব্দ

মিটফোর্ড ওষুধ মার্কেটে অভিযান, অনিবন্ধিত ওষুধ ও ইনসুলিন জব্দ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মিটফোর্ড এলাকায় ওষুধের বাজারে অভিযান চালিয়ে চার লাখ ১০ টাকার অনিবন্ধিত ওষুধ, ইনসুলিন জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র‍্যাব । 

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দারের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। 

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এসময় উপস্থিত ছিলেন, র‍্যাব ১০ এর সিনিয়র এএসপি (অপারেশন ও মিডিয়া) তাপস কর্মকার,ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম গোলাম কিবরিয়া খান, মো : মুহিদ ইসলাম, রেহান ইসলাম, ঔষধ তত্ত্বাবধায়ক নাহিন আল আলম, মো: হাসিব, দেওয়ান আশিক ও বিসিডিস'র কেন্দ্রীয় পরিচালক মো: জসিম উদ্দিন।

র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন,  ‘মোট আটটি দোকানে চার লাখ ১০ হাজার  টাকার অনিবন্ধিত ওষুধ পাওয়া গেছে। উনারা বিভিন্ন ধরনের অনিবন্ধিত ইনসুলিন, কিডনি রোগের ওষুধ অবৈধভাবে বিক্রি করছিল। এছাড়া কয়েকটি দোকানের লাইসেন্স ছিলো না।  একই সঙ্গে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করায়  আইনে আওতায় আট প্রতিষ্ঠানকে চার লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় স্থানীয় ওষুধ দোকানীদের মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, অনিবন্ধিত ওষুধ বিক্রির বিষয়ে তারা অবগত নয়।  ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড তারা নিজেরাই ব্যবস্থা নিবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক