০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫২ পিএম
নব্বই দিনের মধ্যে কাউন্সিল আয়োজনে কমিটি গঠন

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক ডা. জেড এম জাহিদ হোসেন এবং কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে গঠন করা হয়েছে প্রস্তুতি কমিটি।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘আহ্বায়ক প্রফেসর ডা. জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য নিম্ন বর্ণিত নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।’

সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটি নিম্নরূপ:

১. ইসমাইল জবিউল্লাহ: আহ্বায়ক (বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা)
২. ব্যারিস্টার কায়সার কামাল: সদস্য (আইনজীবী ফোরাম)
৩. প্রফেসর ড. মোর্শেদ হাসান খান: সদস্য-(ইউট্যাব)
৪. কাদের গণি চৌধুরী: সদস্য (বিএফইউজে)
৫. ইঞ্জি. শাহরিন ইসলাম তুহিন: সদস্য (এ্যাব)
৬. ডা. জহিরুল ইসলাম শাকিল: সদস্য (ড্যাব)
৭. প্রফেসর আবদুস সালাম: সদস্য (সাদা দল, ঢাঃ বিঃ)
৮. প্রফেসর মোস্তাফিজ: সদস্য (এইবি)
৯. জাকির হোসেন: সদস্য (শিক্ষক কর্মচারী ঐক্যজোট)
১০. রফিকুল ইসলাম: সদস্য (জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট)
১১. মোকসেদুল মোমেনিন মিথুন: সদস্য (আমরা বিএনপি পরিবার)

সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য কৃষিবিদ মোকসেদুল মোমেনিন মিথুনকে এই কমিটির দাপ্তরিক দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, আহ্বায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন এ কমিটি ২০২২ সালে ২৭ অক্টোবর থেকে দায়িত্ব পালন করছিল।

এর আগে গত ২৪ মার্চ বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়। আজ সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরে ৯ আগস্ট অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সভাপতি ও মহাসচিবসহ ডা. হারুন, শাকিলের নেতৃত্বে পূর্ণ প্যানেল জয়  প্যানেল।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত