২৮ অগাস্ট, ২০২৫ ১১:১৫ এএম

বাড়ল সরকারি কর্মচারীদের চিকিৎসা ও কল্যাণ সুবিধা

বাড়ল সরকারি কর্মচারীদের চিকিৎসা ও কল্যাণ সুবিধা
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: সরকারি কর্মচারীদের চিকিৎসা ও কল্যাণ সুবিধা বাড়িয়েছে সরকার। জটিল ও ব্যয়বহুল রোগের জন্য চিকিৎসা অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ এবং সাধারণ চিকিৎসার অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়াও বাড়ানো হয়েছে বিভিন্ন কল্যাণ ভাতা।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। এর আগে কর্মচারী কল্যাণ বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের উপ-সচিব তাসলিমা আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। কর্মচারীদের পরিবারের সদস্য মৃত্যুতে দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ থেকে বৃদ্ধি করে তিন লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মাসিক কল্যাণ ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে, বরাদ্দকৃত অর্থ এবং নিজস্ব রিসোর্সের মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে। অতিরিক্ত বরাদ্দের দাবি করা যাবে না। এছাড়া অনুদান প্রদানে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং সব ধরনের আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ বৃদ্ধির ফলে চিকিৎসা ও কল্যাণ সুবিধা আরও সুরক্ষিত হবে বলে মনে করছেন সরকারি কর্মচারীরা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক