১৮ জুলাই, ২০২৫ ১০:০৮ এএম

আজ ১৮ জুলাই 'ফ্রি ইন্টারনেট ডে': কোন সিমে, কীভাবে পাবেন?

আজ ১৮ জুলাই 'ফ্রি ইন্টারনেট ডে': কোন সিমে, কীভাবে পাবেন?
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই আন্দোলন স্মরণে আজ (১৮ জুলাই) দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত ‘জুলাই স্মরণ সপ্তাহ’ এর অংশ হিসেবে দেশের মোবাইল গ্রাহকদের প্রতি একটি সম্মানসূচক উদ্যোগ হিসেবেই এই ফ্রি ডেটা অফার চালু করা হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।

যেভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেটের সুবিধা

বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

এক্ষেত্রে— গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা *121*1807# ডায়াল করে, রবি গ্রাহকরা *4*1807#, বাংলালিংক গ্রাহকরা *121*1807 এবং টেলিটক গ্রাহকরা *111*1807# ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক