মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত কাল: আইসিটি প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: মোবাইল অপারেটরদের সঙ্গে আগামীকাল রোববার (২৮ জুলাই) অনুষ্ঠেয় বৈঠকে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
আজ শনিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ‘শান্তির জন্য বৃক্ষ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
জুনাইদ আহ্মেদ পলক বলেন, সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।
এর আগে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে গত সপ্তাহে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, রোব-সোমবারের মধ্যেই চালু হবে কাঙ্ক্ষিত মোবাইল ইন্টারনেট।
এদিকে আগামীকাল রোববার বা সোমবারের দিকে তা চালু হতে পারে বলে জানিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কবে নাগাদ মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে—এ প্রশ্নের জবাবে গত শুক্রবার বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তবে মোবাইল ইন্টারনেট চালুর পরিকল্পনা থাকলেও ফেসবুক, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা যাবে কি-না, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সংঘাতের মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।
টানা পাঁচ দিন পর গত ২৩ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়। তবে এ ইন্টারনেট অনেক ধীরগতির। এ সংযোগ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাচ্ছে না। আর মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে আছে।
এমইউ/
-
২৪ সেপ্টেম্বর, ২০২৪
-
২০ অগাস্ট, ২০২৪
-
১৬ অগাস্ট, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
০৪ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০২ অগাস্ট, ২০২৪