১৭ জুলাই, ২০২৫ ১১:১৬ এএম

বিপিএমসিএর সভাপতি ডা. মহিউদ্দিন, সম্পাদক ডা. মোয়াজ্জেম

বিপিএমসিএর সভাপতি ডা. মহিউদ্দিন, সম্পাদক ডা. মোয়াজ্জেম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) প্রথম নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচন কমিশন (ইসি) এটি পরিচালনা করে। মোট ১১০ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠনে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি পদে  ডা. শেখ মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. এম. এ. মুকিত প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা সভাপতি পদে এবং ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আদ্-দ্বীন মেডিকেল কলেজগুলোর চেয়ারম্যান ডা. মুহাম্মদ আব্দুস সবুর।

নির্বাচনে মোট ২১টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে একজন, সাধারণ সম্পাদক একজন, সহ-সভাপতি পদে পাঁচজন, যুগ্ম সম্পাদক পদে চারজন, অর্থ সম্পাদক পদে একজন, সাংগঠনিক সম্পাদক পদে একজন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে তিনজন, আইন বিষয়ক সম্পাদক পদে একজন, শিক্ষা-সাংস্কৃতি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে একজন এবং কার্যনির্বাহী সদস্য পদে তিন জনের পদ রয়েছে।

নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সৈয়দ মো. মোরশেদ হোসেন, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোস্তাফিজুর রহমান, প্রীতি চক্রবর্তী ও মোহাম্মদ সাহাব উদ্দিন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিজয়ীরা হলেন—সাইমুম সাইরাস, উলফাত জাহান মুন, মো. নাজমুল আহসান সরকার ও নীলু আহসান।

নির্বাচিত বিপিএমসিএর অর্থ সম্পাদক মো. হাবিবুল হক। সাংগঠনিক সম্পাদক ডা. ‍মুহাম্মদ আব্দুস সবুর। বিভাগভিত্তিক সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) রইস আব্দুর রব, রাজশাহী বিভাগে গাজী সেজান তানভীর, সিলেট বিভাগে অধ্যাপক ডা. শাহরিয়ার মোমেন চৌধুরী।

আইন বিষয়ক সম্পাদক রাশীদ সাইফুনুল ইসলাম, শিক্ষা-সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক সামিরা আহমেদসহ নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক ডা. আবুল খায়ের ও ডা. মো. রেফায়েত উল্লাহ শরীফ।

এসএইচবি/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত