২১ জুন, ২০২৫ ০৭:৪৪ পিএম

হাসপাতালে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসপাতালে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ শনিবার (২১ জুন) জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী একটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমাদের প্রিয় সহযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যপাতবিরোধী সংগ্রামে নাসীরের ভূমিকা সব সময়ই ছিল সাহস ও নেতৃত্বের প্রতীক।

তিনি আরও লেখেন, ‘এই কঠিন সময়ে আমরা সবাই তার পাশে আছি এবং আপনাদের সবার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক দোয়ার আবেদন জানাচ্ছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।’

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক