২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬
মেডিভয়েস রিপোর্ট: দেশে এক দিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬ জন। তবে এ সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার (২০ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ৬ দশমিক ৬৬ শতাংশ। এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
নতুন করে ৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩৮ জনে। আর নতুন করে কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৬ জনে অপরিবর্তিত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনায় চলতি বছরে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৯৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এমআই/
-
৩৬ মিনিট আগে
-
১৮ ঘন্টা আগে
-
০৯ জুন, ২০২৬
-
০৯ জুন, ২০২৬
-
০৮ জুন, ২০২৬
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
-
০৬ জুন, ২০২৬
-
০৫ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬