১৯ জুন, ২০২৫ ০৬:৪২ পিএম

এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার সূচি প্রকাশ

এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার সূচি প্রকাশ
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই ২০২৫ সেশনের এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। আজ বৃহস্পতিবার (১৯ জুন) প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এই সময়সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, আগামী ১ ও ২ জুলাই ফাইনাল, প্রিলিমিনারি ও এমসিপিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ জুলাই প্রথম পত্র এবং পরদিন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই ভাবে প্রথম দিন মিডটার্মের প্রথম পত্র ও দ্বিতীয় দিন দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে। ৩ জুলাই এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ জুলাই পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে এফসিপিএস মিডটার্মের ওএসসিই, ফাইনাল ও প্রিলিমিনারির ওএসসিই, আইওই ও ক্লিনিক্যাল পরীক্ষা এবং এমসিপিএসের ক্লিনিক্যাল, মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষার সম্ভাব্য সূচিও প্রকাশ করা হয়।

►পরীক্ষার সূচি দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত