২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৪৮ জন
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ২৪৮ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২১৬ জন। আক্রান্তদের সিংহভাগই বরিশাল বিভাগের। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের ১০৪ জনই বরিশালের। অন্যান্য এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩৯, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০, দক্ষিণে ৩৫, খুলনা বিভাগে সাতজন রাজশাহী বিভাগে ১৮ জন রংপুর বিভাগে তিন এবং ময়মনসিংহ বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ছয় হাজার ৯২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ছয় হাজার ১০৩ জন। সারাবছরে আক্রান্তদের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এ বিভাগে আক্রান্ত হয়েছেন মোট তিন হাজার ১৯৪ জন, যা মোট আক্রান্তের ৪৬.১১ শতাংশ।
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর