২৫ মে, ২০২৫ ০১:৪১ পিএম

বিএমইউতে জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমের ফলাফল প্রকাশ

বিএমইউতে জরায়ু ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমের ফলাফল প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে জনসংখ্যাভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচী প্রকল্পের তথ্য ও ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৫ মে) সকাল ১১টায় বিএমইউর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, বিভিন্ন জেলায় জরায়ু মুখ ও স্তন ক্যান্সার গবেষণার মাধ্যমে যে তথ্য উঠে এসেছে তার দ্বারা বুঝা যায়, এই সমস্যার জন্য ল্যাব করা অবশ্যই দরকার। এই গবেষণা কাজ শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, অন্যানো প্রতিষ্ঠানকেও যুক্ত হবে। এছাড়া এই কাজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এসআইএস/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত