২৫ মে, ২০২৫ ১১:২৭ এএম
চলে গেলেন ঢাকা ডেন্টালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইমাদুল হক
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমাদুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৪ মে) বিকাল ৩টায় উত্তরায় নিজ বাসায় ইন্তিকাল করেন তিনি।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অধ্যাপক ডা. ইমাদুল হক।
কর্মজীবনে সিটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অর্থোডন্টিক্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. ইমাদুল হক ছিলেন দেশের ডেন্টিস্ট্রির প্রথম ব্যাচের ছাত্র।
অধ্যাপক ডা. ইমাদুল হকের মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তারা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দেশের প্রথম অর্থোডন্টিস্টের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এমআই/এমইউ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
এই বিভাগের সর্বাধিক পঠিত