দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আওতাধীন দিনাজপুরের ঘোড়াঘাটে ওসমানপুর সেনা ক্যাম্পের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) ২ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, চিনি ও বিভিন্ন সামগ্রীসহ ৫ শতাধিক মানুষকে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দেন।
খাদ্য সামগ্রী বিতরণ স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে রংপুর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মুরসালিন আহম্মেদ, লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আলমগীর হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোস্তাফিজ, মেজর আতাউর রহমান, ওসমানপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ফারাবি, মেজর নাজমুল হক, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মুরসালিন আহম্মেদ জানান, ‘সেনাবাহিনীর সেবামূলক কার্যক্রমে অংশ হিসেবে আগামীতেও এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।’
এসএইচবি/
-
১৯ জুলাই, ২০২৬
-
০৫ সেপ্টেম্বর, ২০২৫
-
০২ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ অক্টোবর, ২০২৪
-
১১ অক্টোবর, ২০২৪
-
০৫ অগাস্ট, ২০২৪
-
২২ মে, ২০২৪
-
০৯ জুলাই, ২০২৩
-
২১ ফেব্রুয়ারী, ২০২৩