০২ মে, ২০২৫ ০৮:০০ পিএম

ঝিনাইদহে বিএসএফের গুলিতে আহত যুবক চিকিৎসা নিতে ঢামেকে

ঝিনাইদহে বিএসএফের গুলিতে আহত যুবক  চিকিৎসা নিতে ঢামেকে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঝিনাইদহের মহেশপুরে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিএসএফের গুলিতে মো. রিয়াজ (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সীমান্তে নিজেদের ধানের জমিতে সেচ দিতে গেলে এ ঘটনা ঘটে। 

আজ শুক্রবার (২ মে) সকালে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রিয়াজ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

আহত যুবকের বাবা শফিকুল ইসলাম জানান, আমার ছেলে কৃষি কাজ করে। বৃহস্পতিবার বিকেলে ধানের জমিতে সেচ দিতে গেলে বিএসএফ অতর্কিতভাবে গুলি করে। এতে একটি গুলি এসে ছেলের পেটে লাগলে সে গুরুতর আহত হয়। পরে আমরা ওকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ সকালের দিকে ঝিনাইদহের সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক