০২ মে, ২০২৫ ০৫:১৬ পিএম

তিন দাবিতে স্বাস্থ্য উপদেষ্টাকে এবি পার্টির স্বারকলিপি

তিন দাবিতে স্বাস্থ্য উপদেষ্টাকে এবি পার্টির স্বারকলিপি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তিন দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম ও বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে স্মারকলিপি দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবা খাতের দুর্গতির সমাধান, রেড ক্রিসেন্ট সোসাইটিতে দুর্নীতির সিন্ডিকেট রোধে ব্যবস্থা গ্রহণ এবং ৪২তম (স্বাস্থ্য) বিসিএসের আন্দোলনরত চিকিৎসকদের নিয়োগ বিষয়ে অবিলম্বে সমাধান করার দাবি জানিয়েছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (১ মে) দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির এবং বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান এই স্মারকলিপি দেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিভাগের ছয়টি জেলার স্বাস্থ্যসেবা খাত একেবারেই ভেঙে পড়েছে। জেলা সদর হাসপাতাল এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার মান প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। এর বড় একটি কারণ হচ্ছে উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সেবা প্রদান করতে না পারা। উপ-স্বাস্থ‍্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলো বেসরকারি হাসপাতাল সিন্ডিকেটের কবলে পড়ে অকার্যকর হয়ে পড়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ক্ষেত্রে সকল ইউনিয়নের জনগোষ্ঠীর ব্যবহার্যতা, নিরাপদ যাতায়াত ব্যবস্থা, ওই স্থানে সেবায় যুক্ত হতে স্বাস্থ্যকর্মীদের আগ্রহ, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনশক্তি এবং জরুরি সেবায় যুক্তদের পরিবার নিয়ে থাকার মতো সুব্যবস্থার মতো বিষয়গুলো বিচেনায় রাখার পরামর্শও দেন ব্যারিস্টার ফুয়াদ।

তিনি আরও বলেন, বিভিন্ন এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করে মনে হয়েছে, তারা কোনো শর্তই পূরণ করছে না। অনেক এলাকায় যাতায়াতের সুব্যবস্থা না থাকায় রোগীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুল এলাকাতে স্বাস্থ্য সেবা কেন্দ্র করার কারণে উপজেলার সকলে সেখানে সেবা নিতে পারছে না।

রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যাপক দুর্নীতির ব্যাপারে ন্যায্য তদন্ত সাপেক্ষে বিচারের দাবিও তোলেন তিনি। বলেন, গভর্নিং বডির কিছু সদস্য কর্মরত আওয়ামী সিন্ডিকেটের সহযোগিতায় গরীব জনগণের শত শত কোটি টাকা লুটপাট করে চলেছে যা কাম্য হতে পারে না।

একই সাথে ৪২তম স্বাস্থ্য বিসিএসে চূড়ান্তদের যাচাই-বাছাই করে অবিলম্বে নিয়োগেরও দাবি জানান ব্যারিস্টার ফুয়াদ।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক