২২ এপ্রিল, ২০২৫ ১২:৫১ পিএম

অনারারি চিকিৎসকদের আবেদনের সূচি প্রকাশ বিসিপিএসের

অনারারি চিকিৎসকদের আবেদনের সূচি প্রকাশ বিসিপিএসের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) জুলাই-২০২৫ সেশনের অনারারি (এফসিপিএস পার্ট-২) চিকিৎসকদের আবেদনপত্র জমাদানের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আবেদনকারীকে আগামী ২৫ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। একইসাথে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।

এতে আরও বলা হয়, পুরাতন ট্রেইনিদের সময় বাড়ানোর জন্য সাদা কাগজে আবেদন করতে হবে।

►নোটিশটি দেখতে ক্লিক করুন

এমআই/এনএআর/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস পার্ট ২
  এই বিভাগের সর্বাধিক পঠিত