১৮ এপ্রিল, ২০২৫ ০৭:৪২ পিএম

মেডিকেল কলেজ বন্ধের ইচ্ছা সরকারের নেই: প্রেস সচিব

মেডিকেল কলেজ বন্ধের ইচ্ছা সরকারের নেই: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল কলেজ বন্ধ, স্থানান্তর বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অধিভুক্ত করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনকালে শিক্ষার্থীদের অভিযোগের জবাবে প্রেস সচিব এ কথা বলেছেন।

শফিকুল আলম বলেন, মেডিকেল কলেজ বন্ধ, স্থানান্তর বা অন্য কোনও প্রতিষ্ঠানের সঙ্গে অধিভুক্ত করার কোনও ইচ্ছা সরকারের নেই। কলেজের ভবিষ্যত নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব জানান, কলেজের একাডেমিক অগ্রগতি সম্পর্কে তিনি সম্যক অবহিত, যা সন্তোষজনক বলে বর্ণনা করেছেন। একই সাথে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে এবং দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করেন তিনি।

পরিদর্শনকালে মাগুরার জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক