১৫ এপ্রিল, ২০২৫ ১১:২১ এএম

আহত এক হাজার ফিলিস্তিনি চিকিৎসার জন্য আসছে বাংলাদেশে

আহত এক হাজার ফিলিস্তিনি চিকিৎসার জন্য আসছে বাংলাদেশে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলায় আহত এক হাজার ফিলিস্তিনি নাগরিককে চিকিৎসার জন্য বাংলাদেশে আনা হবে। বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামীর উদ্যোগে এসব আহত ফিলিস্তিনি নাগরিককে বাংলাদেশে এনে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী দুই-এক দিনের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হবে।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) আল মারকাজুল ইসলামীর তথ্য বিভাগের তথ্য প্রযুক্তি কর্মকর্তা নাজমুল হাসান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমত এবং সরকারের সার্বিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগ সফল হবে ইনশাআল্লাহ। আহত ফিলিস্তিনি নাগরিকদের যথাযথ চিকিৎসা, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে, তারা সুস্থ হয়ে স্বজনদের কাছে ফিরে যেতে পারবেন—সেই লক্ষ্যে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক