০৮ এপ্রিল, ২০২৫ ১২:৩৪ পিএম

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে বিক্ষোভ

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়। পরে আগারগাঁও সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এসে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে প্রতিষ্ঠানটির চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। এ সময় ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ‘গাজায় যেভাবে নারী ও শিশুদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি। আমরা ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা ফিলিস্তিনি জনগণ ও মুসলিম বিশ্বের পাশে আছি।’

তারা আরও বলেন, ‘গাজা উপত্যকার রাফা শহর এখন পৃথিবীর বৃহত্তম কবরস্থান, যেখানে শুধু মানুষই নয়, মানবতাকেও দাফন করা হয়েছে।’

এ সময় আয়োজকরা অনতিবিলম্বে ফিলিস্তিনিদের উপর অনৈতিক হামলা বন্ধ করার আহ্বান জানান।

প্রতিবাদ মিছিলে হাসপাতালটির পরিচালক (ভারপ্রাপ্ত) ও অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওএসবি) আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. জিননুরাইন নিউটন, সহকারী পরিচালক ও বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল, ওএসবি আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ ডা. মেহবুব উল কাদির, সংগঠনটির নির্বাহী সদস্য ও ভিট্রিও রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক ডা. যাকিয়া সুলতানা নীলাসহ হাসপাতালটির সর্বস্তরের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত