২৮ মার্চ, ২০২৫ ১০:১৬ এএম
বিমান ভবনে জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: কর্মীদের জরুরি চিকিৎসা দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে বিমানের কর্মকর্তা ও কর্মচারীরা প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হয়।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,‘আজ বৃহস্পতিবার সকালে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল-মুয়ীদ চৌধুরী এই জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।’
এসএইচবি/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
-
১৯ ডিসেম্বর, ২০২৫
-
১৭ জানুয়ারী, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত