০৩ মার্চ, ২০২৫ ১২:১২ পিএম

মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন শহীদ আবরার ফাহাদ

মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন শহীদ আবরার ফাহাদ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ।

সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইডি থেকে এক স্ট্যাটাসে আবরার ফাহাদের দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাওয়ার এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরনোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ভারত বিরোধী ফেসবুক পোস্টের কারণে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। তার নির্মম হত্যাকাণ্ড সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

আবরার ফাহাদের হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালে বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত।

এসএইচবি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক