বায়ুদূষণে ঢাকা তৃতীয়
মেডিভয়েস রিপোর্ট: দূষিত বাতাসের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশেষ করে ধুলা, যানজট এবং শিল্প-কারখানার দূষণের কারণে বায়ুর মান ক্রমশ খারাপ হচ্ছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বাতাস স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্যানুযায়ী, ২১৭ স্কোর নিয়ে সকাল সকাল ৮টা ৫০ মিনিটের দিকে তৃতীয়স্থানে অবস্থান করছিল রাজধানী ঢাকা।
এ সময় দূষিত জলবায়ু শহরের তালিকায় ২৭০ স্কোর নিয়েশীর্ষে অবস্থান করছিল ভারতের দিল্লি। ২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার। আর ১৮১ স্কোর নিয়ে চতুর্থ স্থান দখল করে আছে চীনের সাংহাই।
কিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়। অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ১৫১ থেকে ২০০ পর্যন্ত। খুব অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ২০১ থেকে ৩০০।
এ অবস্থায় শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়, যা নগরবাসী জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।
টিআই/