২০ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:০৯ পিএম
ইন্টার্ন সোসাইটি ডেন্টালের সভাপতি ডা. আশিকুল, সাধারণ সম্পাদক ডা. সুমাইয়া
ছবি: সংগৃহিত
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি ডেন্টাল ইউনিটের সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. আশিকুল হক। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. সুমাইয়া সারওয়ার মিম। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভোটারদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সোসাইটির সহ-সভাপতি পদে ডা. জান্নাতুল মার্জিয়া সাইদা, সাংগঠনিক সম্পাদক পদে ডা. হাবিবা আক্তার হিমু এবং শিক্ষা, গবেষণা ও অর্থ বিষয়ক সম্পাদক পদে ডা. রাওফিন জান্নাত মৌ নির্বাচিত হয়েছেন।
ইন্টার্ন চিকিৎসকদের এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিলেন ৩০ জন, এর মধ্যে ভোট প্রদান করেছেন ২৯ জন। ভোট প্রদানের হার ছিল শতকরা ৯৬.৬৭ ভাগ।
টিআই/এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
-
১৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৩
-
১২ নভেম্বর, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত
চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত
চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত
চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা
এই বিভাগের সর্বাধিক পঠিত