০২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৭:২৬ পিএম

ইবনে সিনায় ভ্যারিকোজ ভেইন নিয়ে মেডিকেল ক্যাম্প

ইবনে সিনায় ভ্যারিকোজ ভেইন নিয়ে মেডিকেল ক্যাম্প
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করেছে ভ্যারিকোজ ভেইন মেডিকেল ক্যাম্প। ভ্যারিকোজ ভেইন রোগ নিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সারাদেশে এ সংক্রান্ত ক্যাম্পেইন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করেন সংশ্লিষ্টরা।

রোববার (২ ফেব্রুয়ারি) ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে বক্তারা জানান, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিনব্যাপী আয়োজনের মাধ্যমে শতাধিক রোগীকে ভ্যারিকোজ ভেইন বা আঁকাবাঁকা মোটা শিরা চিকিৎসা দেয়া হবে।

অনুষ্ঠানে ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক বলেন, ‘ভ্যারিকোজ ভেইন সম্পর্কে সচেতনতা খুবই জরুরি। বিশ্বে এই রোগের সার্জারি বেশ সফলতা পাচ্ছে। আমি মনে করি, সারাদেশে এর চিকিৎসা ও জনসচেতনতামূলক ক্যাম্পিং ছড়িয়ে দেওয়া উচিত।’ 

হাসপাতালের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘সারাদেশেই এই রোগ সম্পর্কে মানুষের সচেতনতা কম। আমরা চাচ্ছি আমাদের কার্যক্রমের মাধ্যমে সচেতনতা বাড়ুক।’

কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাসকুলার সার্জন ডা. এম. আবিদুর রহমান। তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং চিকিৎসা সেবা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন বৃদ্ধি করা উচিত।

এসএইচবি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক