০২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৩০ পিএম

বিশ্বমানের সেবা দিতে চট্টগ্রামে দিনব্যাপী কর্মশালা

বিশ্বমানের সেবা দিতে চট্টগ্রামে দিনব্যাপী কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় দেশের ১২০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে অনেক মানুষ কোমড়ে আঘাতপ্রাপ্ত হন। তবে এর অস্ত্রোপচার ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এসব কারণে অনেক রোগী চিকিৎসায় আগ্রহী হতে চান না।

তাঁরা আরও বলেন, অনেক চিকিৎসকের এসব অস্ত্রোপচারের বিষয়ে যুগোপযোগী প্রশিক্ষণ নেই, ফলে চিকিৎসা করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন চিকিৎসকরা। এসব বিষয়ে ধারণা দিতে কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বলেন, ‘যারা অংশগ্রহণ করেছেন, অনেক অর্থোপেডিক সার্জন এবং ট্রেইনি চিকিৎসক, যারা আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা দিবেন। তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন।’

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক