জুলাই গণঅভ্যুত্থান
চোখ ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দু’জনকে নেওয়া হলো সিঙ্গাপুরে
মেডিভয়েস রিপোর্ট: জুলাইয়ের গণঅভ্যুত্থানে চোখ ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তারা।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাওয়া দুইজন হলেন ইমরান হোসাইন ও মহিউদ্দিন রাব্বি। এর মধ্যে ইমরান চোখে গুলিবিদ্ধ হয়েছিলেন। আর মহিউদ্দিন রাব্বি গুলিবিদ্ধ হয়েছিলেন মেরুদণ্ডে।
জানা গেছে, সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হবে। এর আগে ইমরান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিউট ও হাসপাতাল এবং মহিউদ্দিন রাব্বি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
এসআই/এনএআর/
-
০১ জুলাই, ২০২৬
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
-
২৫ অগাস্ট, ২০২৫
ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি
অভ্যুত্থানে এক চোখ অন্ধ হয়েছে ৪৯৩ জনের, ১১ জন হারিয়েছেন দুই চোখ
-
২২ অগাস্ট, ২০২৫
-
০৯ অগাস্ট, ২০২৫
-
১৮ জুলাই, ২০২৫