২৬ জানুয়ারী, ২০২৫ ১১:১২ এএম

ডব্লিউএইচওতে যোগ দেওয়া নিয়ে আবারও ভাববেন ট্রাম্প

ডব্লিউএইচওতে যোগ দেওয়া নিয়ে আবারও ভাববেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) যুক্তরাষ্ট্রের পুনরায় যোগদানের বিষয়টি বিবেচনা করার সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ জানুয়ারি) লাস ভেগাসে এক সমাবেশে এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এক্ষেত্রে পুনরায় ডব্লিউএইচওর স্বচ্ছতার বিষয়ে মন্তব্য করেন তিনি।

এর আগে ২০ জানুয়ারি দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বেশ কয়েকটি ফাইলে সই করেন ট্রাম্প। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার মতো সিদ্ধান্তও ছিল। ট্রাম্প এটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছিলেন। করোনা মহামারি এবং স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সংকট সামাল দিতে ব্যর্থতার অভিযোগ তুলে এই নির্দেশ দেন তিনি।

তবে শনিবার লাস ভেগাসের সমাবেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘হতে পারে আমরা আবার এটি করার কথা ভাবব, আমি জানি না। হতে পারে আমরা করব। তবে তাদের স্বচ্ছতার বিষয়টি পরিষ্কার করতে হবে।’

সমাবেশে অসন্তুষ্টি প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের চেয়ে বেশি টাকা দেয়, যদিও চীনের জনসংখ্যা অনেক বেশি।’

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় অর্থের সবচেয়ে বড় জোগানদাতা যুক্তরাষ্ট্র। সংস্থাটির মোট তহবিলের ১৮ শতাংশ একাই জোগান দেয় ওয়াশিংটন। ২০২৪-২৫ অর্থবছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেটের আকার ৬৮০ কোটি ডলার। তবে ট্রাম্পের নির্দেশনা বহাল থাকলে ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চুকে যাওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডব্লিউএইচও
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও