খরচ কমিয়ে ফেলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চাপ বাড়বে সদস্য রাষ্ট্রে
মেডিভয়েস রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে যাওয়ার ঘোষণায় নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খরচ কমাতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি নির্ধারণে জোর দিচ্ছে সংস্থাটি। একই সাথে নতুন কর্মী নিয়োগ বন্ধ এবং ভ্রমণ খরচ কমানোর পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া তহবিল সংগ্রহে সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণ বাধ্যতামূলকভাবে বাড়ানো হচ্ছে।
সম্প্রতি ডব্লিউএইচও মহাপরিচালক ও শীর্ষ নির্বাহী তেদ্রোস আধানম গেব্রিয়েসুস কর্মীদের নিকট একটি নির্দেশনায় বিষয়টি জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। এদিন তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ঘোষণা করেছিলেন তিনি যুক্তরাষ্ট্রকে ডব্লিউিএইচও থেকে বের করে নেবেন। সংস্থাটি কভিড-১৯ মহামারি এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সঙ্কট সঠিকভাবে পরিচালনা করেনি বলে অভিযোগ ট্রাম্পের।
এদিকে এই ঘোষণার পর ডব্লিউএইচওর আর্থিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। ২৩ জানুয়ারি কর্মীদের উদ্দেশ্যে পাঠানো স্মারকটিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্রমণ খরচ কমানো এবং জরুরি না হলে নতুন কর্মী নিয়োগ স্থগিত করার পরিকল্পনা করছে।
ডব্লিউএইচও ইতোমধ্যেই সংস্থাটির কার্যক্রমে সংস্কার এনেছে উল্লেখ করে স্মারকে বলা হয়েছে, তহবিল সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে সদস্য দেশগুলোর অংশগ্রহণ বাধ্যতামূলক বাড়ানো হয়েছে। এ ছাড়া গত বছর চালু হওয়া একটি নতুন বিনিয়োগ প্রকল্পে অবদান রেখেছে সংস্থাটি।
তবে অতিরিক্ত তহবিল প্রয়োজন ডব্লিউএইচওর। সেইসঙ্গে খরচ কমানোর পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে, সব বৈঠক ভার্চুয়ালি আয়োজন করা, তথ্য ও প্রযুক্তি সরঞ্জাম পরিবর্তন সীমিত করা এবং অফিস সংস্কারের কাজ স্থগিত রাখা, যদি তা নিরাপত্তা বিষয়ক না হয় কিংবা পূর্বে অনুমোদিত কোনো খরচ-কাটানোর অংশ না হয়—বলা হয় স্মারকে।
এই পদক্ষেপগুলো সমগ্র বিষয়টির চূড়ান্ত সমাধান নয় বলেও উল্লেখ রয়েছে স্মারকে। বলা হয়েছে, আরও কিছু উদ্যোগ পরবর্তীতে ঘোষণা করা হবে। তবুও ডব্লিউএইচও তার কর্মীদের সুরক্ষা এবং সহায়তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।
সংস্থাটির একজন মুখপাত্র স্মারকটির সত্যতা নিশ্চিত করেছেন, তবে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।
জাতিসংঘ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগামী বছরের ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে। কারণ, ১৯৪৮ সালের একটি যৌথ প্রস্তাবের আওতায় নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে এক বছরের নোটিশ পিরিয়ড দরকার। এ প্রস্তাব অনুসারে, যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচওর সদস্যপদ ফি পরিশোধ করতে হবে সংস্থাটি ছাড়ার আগে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় আর্থিক অনুদানকারী, যারা মোট বাজেটের প্রায় ১৮ শতাংশ প্রদান করে। সংস্থাটির ২০২৪-২০২৫ সালের সর্বশেষ দুই বছরের বাজেট ছিল ৬.৮ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ডব্লিউএইচওকে প্রায় ১৩০ মিলিয়ন ডলার পরিশোধ বকেয়া রেখেছে, যা ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রদান করার কথা ছিল। শুক্রবার (২৪ জানুয়ারি) জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিস্টিয়ান লিনডমেইয়ার এ তথ্য জানান। তিনি বলেন, এমন বিলম্ব স্বাভাবিক ব্যাপার, তবে ২০২৫ সালের ফি এখনও পরিশোধ করা হয়নি।
এনএআর/
-
২৬ জুন, ২০২৬
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
-
১৩ মে, ২০২৬
-
১২ মে, ২০২৬
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর
কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর
কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা