শহীদ পরিবারকে আর্থিক সহায়তা শুরু ফেব্রুয়ারির প্রথম দিকে: তথ্য উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে ফেব্রুয়ারি মাসের শুরুতেই আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ শনিবার (২৫ জানুয়ারি) রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে এ কথা জানান উপদেষ্টা। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শহীদদের অবদানের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাতপরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।
কবর জিয়ারতের পর শহীদদের স্বজনের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
প্রসঙ্গত, এ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে সরকার। চলতি অর্থবছর প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ১৫ হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এসএইচ/এনএআর/
-
২৫ অগাস্ট, ২০২৫
ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি
অভ্যুত্থানে এক চোখ অন্ধ হয়েছে ৪৯৩ জনের, ১১ জন হারিয়েছেন দুই চোখ
-
২২ অগাস্ট, ২০২৫
-
০৯ অগাস্ট, ২০২৫
-
১৮ জুলাই, ২০২৫
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী