‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়’
মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। সুযোগ পাওয়া ১৯৩ জনের মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম। আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি যাচাই করা হবে। সেখানে কোনো ত্রুটি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. সায়েদুর রহমান সাংবাদিকদেরকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপনারা জানেন যে, কোটা বাতিলের আন্দোলনের প্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেখানে মূল পরিবর্তন হলো নাতি-নাতনির পরিবর্তে পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে। অতএব কোটায় ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে। তারপরও এটা যাচাই-বাছাই করা হবে।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান আরও বলেন, এই ১৯৩ জনের মধ্যে খুবই অস্বাভাবিক হবে যে, যাদের বয়স ৬৭-৬৮, তাদের সন্তান থাকার সম্ভাবনা খুবই কম। সেখানে কোনো ত্রুটি ধরা পড়লে সেটা দেখা হবে। এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে, কি-না এই সিদ্ধান্তটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, এটি রাষ্ট্রের। আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি যাচাই করা হবে।
এসএইচ/এমইউ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
এমবিবিএস ভর্তি পরীক্ষা
রাত আটটার মধ্যে কোটায় সুযোগ পাওয়াদের বাদ দেওয়ার আল্টিমেটাম
-
২৯ অক্টোবর, ২০২৪
-
২৫ ডিসেম্বর, ২০২৩