২০ জানুয়ারী, ২০২৫ ০৪:৩১ পিএম

ডা. সাদীকে গ্রেপ্তার চিকিৎসকদের বিপ্লবী ভূমিকা অস্বীকারের শামিল: ড্যাব

ডা. সাদীকে গ্রেপ্তার চিকিৎসকদের বিপ্লবী ভূমিকা অস্বীকারের শামিল: ড্যাব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পুলিশের গুলিতে শহীদ রিকশাচালক ইসমাইলকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে ডেল্টা হেলথকেয়ারের চিকিৎসকসহ পাচজনকে কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। রোববার (১৯ জানুয়ারি) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

ড্যাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল গণমাধ্যমে এই বিবৃতি প্রেরণ করেন। এর আগে শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার সিএমএম আদালত রিকশাচালক ইসমাইলকে হত্যার ঘটনায় ডেল্টা হেলথকেয়ারের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসসহ হাসপাতালে কর্মরত পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ড্যাব নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, নিজেদের জীবন বাজি রেখে চাকরিক্ষেত্রে হয়রানি হওয়া সত্ত্বেও এদেশের চিকিৎসকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন। আন্দোলনে আহতদের সেবা প্রদানের কারণে বৈষম্যমূলক বদলির দৃষ্টান্ত রয়েছে। শত প্রতিকুলতাকে পাশ কাটিয়ে চিকিৎসকরা যেভাবে সেবা প্রদান করেছেন, তা প্রশংসার দাবি রাখে।

তারা আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, গতকাল (শনিবার) ঢাকার সিএমএম আদালতের একটি রায়ে ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের চিকিৎসকসহ পাঁচজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।

ড্যাব নেতৃবৃন্দ বলেন, নিরাপরাধ চিকিৎসককে কারাগারে প্রেরণের ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসকদের বিপ্লবী ভূমিকাকে অস্বীকার করার শামিল। সকল শ্রেণি- পেশার মানুষের মতো এদেশের চিকিৎসকদের একটি বড় অংশ জুলাই বিপ্লবে সরাসরি রাজপথে অবস্থান করেছিলেন। আবার, জুলাই-অগাস্ট বিপ্লবে আহতদেরকে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে তাদেরকে সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছেন।

সাম্প্রতিক বিপ্লবে চিকিৎসকদের গৌরবগাঁথাকে ম্লান করে এমন সব পদক্ষেপের বিরুদ্ধে ড্যাব সর্বদা স্বোচ্ছার থাকবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। একই সাথে ডা. সাদীসহ কারারুদ্ধ পাঁচজনের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক