২০ জানুয়ারী, ২০২৫ ০৩:৪৩ পিএম
এমবিবিএস ভর্তি পরীক্ষা

রাত আটটার মধ্যে কোটায় সুযোগ পাওয়াদের বাদ দেওয়ার আল্টিমেটাম

রাত আটটার মধ্যে কোটায় সুযোগ পাওয়াদের বাদ দেওয়ার আল্টিমেটাম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটাধারীদের রাত আটটার মধ্যে বাদ দিতে আল্টিমেটাম দিয়েছেন বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ আল্টিমেটাম দেন তাঁরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘গত ১৯ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, যে কোটাপ্রথা বাতিলের জন্য সহস্র ছাত্রজনতা শহীদ হলেন, সেই কোটা ব্যবস্থার বিলোপ এখনও হয়নি।’

তাঁরা বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার মুক্তিযোদ্ধা কোটার জন্য সিট বরাদ্দ করা হয়েছে ২৬৯টি, যা গতবার ছিল ১০৮টি। যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় কাট মার্ক ৭৩.৭৫, সেখানে ৪০ মার্ক পেয়ে মেডিকেলে কয়েকজন চান্স পেয়েছে। উপযুক্ত মার্ক না পেয়েও অনেকেই মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় মেডিকেলে চান্স পেয়েছে। আমরা এই বৈষম্য কোনোভাবেই মেনে নিব না।’

মেডিকেল শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের একদফা দাবি, আজকে রাত ৮টার মধ্যে ইতোমধ্যে প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে মুক্তিযোদ্ধা কোটা পুনঃনিরীক্ষন করে যারা বৈষম্যমূলক কোটাপ্রথার মাধ্যমে চান্স পেয়েছে, তাদেরকে বাদ দিয়ে  নতুন করে ফলাফল প্রকাশ  করতে হবে।’

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক